ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লী কমনওয়েলথ গেমস শেষ হতে আর মাত্র একদিন বাকি। বুধবার গেমসের দশমদিনেও শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৬৮টি সোনা, ৪৬টি রুপা ও ৪১টি ব্রোঞ্জ পদক জিতেছে তারা।
দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক ভারত। জিতেছে ৩২টি সোনা, ২৬টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জ। ৩০টি সোনা, ৫০টি রুপা আর ৪২টি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ জিতেছে একটি মাত্র ব্রোঞ্জ। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে আসিফ হোসেন খান ও আব্দুল্লাহেল বাকি এ পদক উপহার দেন দেশকে।
কমনওয়েলথ গেমেস পদক তালিকা:
দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
অস্ট্রেলিয়া ৬৮ ৪৬ ৪১ ১৫৫
ভারত ৩২ ২৬ ৩৩ ৯১
ইংল্যান্ড ৩০ ৫০ ৪২ ১২২
কানাডা ২৬ ১৬ ৩২ ৭৪ দ. আফ্রিকা ১০ ১২ ১১ ৩৩ নাইজেরিয়া ১১ ১০ ১৩ ৩৪
কেনিয়া ১০ ৯ ৮ ২৭
মালয়েশিয়া ৮ ৮ ৯ ২৫
সিঙ্গাপুর ৮ ৬ ৬ ২০
স্কটল্যান্ড ৭ ৮ ৭ ২২
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২০ ঘ.
bdnews24