২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালেই থাকছেন বেনজামা

আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমাকে বিক্রির কোনো পরিকল্পনা নেই রিয়াল মাদ্রিদের। মঙ্গলবার একথা জানিয়েছেন স্পেনের ক্লাবটির ক্রীড়া পরিচালক মিগুয়েল পারদেজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমাকে বিক্রির কোনো পরিকল্পনা নেই রিয়াল মাদ্রিদের। মঙ্গলবার একথা জানিয়েছেন স্পেনের ক্লাবটির ক্রীড়া পরিচালক মিগুয়েল পারদেজা। একটি দৈনিকে পারদেজা বলেন, "রিয়ালের কোচ হোসে মরিনহো ২২ বছর বয়সী বেনজেমার খেলায় খুশি। তবে এর চেয়েও ভালো খেলার সামর্থ্য তার আছে বলে পারদেজা মনে করেন।" পারদেজা বলেন, "যেহেতু হাতে সময় আছে তাই আমাদের আরো ধৈর্য ধরা উচিত। আমরা খেলোয়াড়দের সময় দিতে চাই।" ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০০৯ সালের জুলাইয়ে ছয় বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছিলেন বেনজেমা। এদিকে বেনজেমাকে নিয়েই নতুন করে ফ্রান্স ফুটবল দল গঠনের ইচ্ছার কথা জানিয়েছেন কোচ লরেন্ত ব্লাঁ। এতদিন বেনজামাকে ঠিকমতো কাজে লাগানো হয়নি বলেও মনে করেন ব্লাঁ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১২ ঘ.