ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ এসএ গেমসে ব্যাডমিন্টনের উদ্বোধনী খেলায় পুরুষ এককে মালদ্বীপের বিপক্ষে ৩টি ম্যাচেই জিতেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে বাংলাদেশের সাইফ উদ্দিন ২১-১৪ ও ২১-১২ পয়েন্টে জেতেন মালদ্বীপের হাসান আফশীন শাহীনের বিপক্ষে।
পরের ম্যাচে আহসান হাবীব পরশ ২১-১৬ ও ২১-১৩ পয়েন্টে হারান আইফান রাশেদকে।
তৃতীয় ম্যাচে রাইস উদ্দিন ২১-১২ ও ২১-১০ পয়েন্টে নাশিইউ শারাফউদ্দিনের বিপক্ষে জয় তুলে নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৭০০ ঘ.
bdnews24