মেলবোর্ন, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন পুরুষ ও মেয়েদের বিভাগের দুই বিশ্বসেরা রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। তবে কোয়ার্টার ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চীনের না লির কাছে হেরে বিদায় নিয়েছেন সেরেনার বোন ভেনাস।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে রজার ফেদেরার ২-৬, ৬-৩, ৬-০ ও ৭-৫ গেমে রাশিয়ার নিকোলয় দেভিদেঙ্কোকে হারিয়ে টানা ২৩ বারের মতো গ্রান্ডস্লামের সেমিফাইনালে ওঠেন।
সেমিফাইনালে তিনি লড়বেন দশম বাছাই ফ্রান্সের উইলফ্রেদ সঙ্গার বিপক্ষে। কোয়ার্টার-ফাইনালে র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় নোভাক দকোভিচকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন সঙ্গা।
শুরু থেকেই দুর্দান্ত খেলছেন চীনা খেলোয়াড় না লি। কোয়ার্টার-ফাইনালে পিছিয়ে থেকেও ৬ষ্ঠ বাছাই ভেনাস উইলিয়ামসকে ২-৬, ৭-৬ (৭/৪০) ও ৭-৫ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেন তিনি।
দিনের অপর কোয়র্টার-ফাইনালে সপ্তম বাছাই বেলারুশের ভিক্টর আজারেঙ্কোকে ৪-৬, ৭-৬ ও ৬-২ গেমে হারিয় সেমি-ফাইনালে ওঠেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা। প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল এই ম্যাচেও।
সেমিফাইনালে সেরেনাকে লড়তে হবে না লির সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩১৮ ঘ.
bdnews24