২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেবিল টেনিস ও ব্যাডমিন্টন দল ঘোষণা

একাদশ এসএ গেমসের জন্য সোমবার টেবিল টেনিস ও ব্যাডমিন্টন দল ঘোষণা করা হয়েছে। এসএ গেমস মিডিয়া কমিটির আয়োজনে মিট দ্য টিম অনুষ্ঠানের মাধ্যমে দল দুটোর খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 02:55 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ এসএ গেমসের জন্য সোমবার টেবিল টেনিস ও ব্যাডমিন্টন দল ঘোষণা করা হয়েছে। এসএ গেমস মিডিয়া কমিটির আয়োজনে মিট দ্য টিম অনুষ্ঠানের মাধ্যমে দল দুটোর খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: জোবায়েদুর রহমান রানা আসন্ন গেমসের জন্য পুরুষ ও প্রমীলা বিভাগের জন্য আলাদা দুটি দল ঘোষণা করেন । দুই দলে কোচ ও ম্যানেজার ছাড়াও ৬জন করে খেলোয়াড় থাকছেন। ব্যাডমিন্টন দল : পুরুষ : রাসেল কবির সুমন (অধিনায়ক), আহসান হাবিব পরশ, মো: রইসউদ্দিন, সাইফ উদ্দিন, এনামুল হক, জামিল আহমেদ দুলাল, মো: মনোয়ারুল আলম বাবুল, ম্যানেজার ও মি. চিও মিং ইয়াও আলভিন, কোচ। মহিলা : কনিকা রানী অধিকারী, শাপলা আক্তার, এলিনা সুলতানা, দুলালি হালদার, রোজিনা আক্তার, জেবুন্নেসা সিমা, মো: গোলাম আজিজ জিলানী, ম্যানেজার, কাজী হাসিবুর রহমান, কোচ। টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.টি.এম. শামসুল আলম ১০ সদস্যের পুরুষ ও প্রমীলা খেলোয়াড়দের নাম ঘোষণা করেন। টেবিল টেনিস দল পুরুষ : মানস চৌধুরি, মো: হানিফ হ্যামলেট, খন্দকার আল মাহবুব বিল্লাহ, খন্দকার আল মোস্তফা বিল্লাহ ও গৌতম কুমার। মহিলা : পুনম সুলতানা তমা, সালেহা পারভীন সেতু, মৌমিতা আলম রুমি, জয়িতা দাস ও রাহিমা আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২০৪২ ঘ.