২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব নিয়েই কাজ করতে চান জোরান দর্দেভিচ

জাতীয় ফুটবল দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের খণ্ডকালীন কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পরই নিজের পরিকল্পনার কথা জানালেন জোরান দর্দেভিচ। বাংলাদেশে ফুটবল কোচের দায়িত্বকে চ্যালেঞ্জিং মনে করছেন নতুন এই কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 04:17 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ফুটবল দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের খণ্ডকালীন কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পরই নিজের পরিকল্পনার কথা জানালেন জোরান দর্দেভিচ। বাংলাদেশে ফুটবল কোচের দায়িত্বকে চ্যালেঞ্জিং মনে করছেন নতুন এই কোচ। বুধবার এক মতবিনিময় সভায় জাতীয় দলের সার্বিয়ান এই কোচ বলেন,'আট জাতি ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপে আমি দেখেছি ঢাকার দর্শকরা ফুটবল কতটা ভালোবাসে, ফুটবলকে ঘিরে তাদের কতটা উন্মাদনা। কাজটা আমি বেশ উপভোগ করবো।' দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের জন্য অনূর্ধ্ব-২৩ দল এবং এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন জোরান। এই দু'টি টুর্নামেন্টের পারফরমেন্সের ওপরই বাংলাদেশে তার ভবিষ্যত নির্ভর করছে। সুদান জাতীয় দলের সাবেক এই কোচের দৃষ্টিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দক্ষ কর্মকর্তাদের সঙ্গে কাজ করাটা মোটেই সহজ কাজ নয়। দায়বদ্ধ থেকেই কোচের দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন তিনি।' সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং বাংলাদেশ লিগের খেলা দেখে এদেশের ফুটবল সম্পর্কে একটা ধারণা নিয়ে ফেলেছেন জাতীয় দলের নতুন এই কোচ। এসএ গেমসের দল নিয়ে আবাসিক ক্যাম্প শুরুর আগে বিকেএসপিও ঘুরে দেখেছেন বুধবার। খন্ডকালিন কোচের দায়িত্ব পেলেও বাফুফের সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি নতুন কোচের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২০৮ ঘ.