২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যান প্যাসিফিক ওপেন থেকে এবার দেমেন্তিয়েভার বিদায়

শীর্ষ বাছাইদের পথ অনুসরন করে টোকিওর প্যান প্যাসিফিক ওপেন থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই এলেনা দেমেন্তিয়েভা। ইউক্রেনের কাতেরানা বন্দারেনকোর কাছে ৬-২, ৬-৭, ৬-১ গেমে হেরেছেন তিনি। তবে শীর্ষ বাছাইদের বিদায়ের মিছিলের মাঝেও জয় পেয়েছেন সাবেক শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের বিপক্ষে জিতেছেন ৬-০, ৬-১ গেমে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীর্ষ বাছাইদের পথ অনুসরন করে টোকিওর প্যান প্যাসিফিক ওপেন থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই এলেনা দেমেন্তিয়েভা। ইউক্রেনের কাতেরানা বন্দারেনকোর কাছে ৬-২, ৬-৭, ৬-১ গেমে হেরেছেন তিনি। তবে শীর্ষ বাছাইদের বিদায়ের মিছিলের মাঝেও জয় পেয়েছেন সাবেক শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের বিপক্ষে জিতেছেন ৬-০, ৬-১ গেমে । শীর্ষ বাছাইদের জন্য ২ মিলিয়ন ডলারের প্যান প্যাসিফিক ওপেন হয়ে দাড়িয়েছে দুঃস্বপ্ন। ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই দিনারা সাফিনা, দ্বিতীয় বাছাই ভেনাস উইলিয়ামস এবং ফেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও পঞ্চম বাছাই সভেৎলানা কুজনেৎসোভা। এবার তাদের সঙ্গে যোগ দিতে হলো দেমেন্তিয়েভাকেও। ৩৩তম বাছাই কাতেরানা বন্দারেনকোর বিপক্ষে প্রথম সেট ৬-২ গেমে হারলেও দ্বিতীয় সেট ৭-৬ গেমে জিতে ঘুঁরে দাড়ান তিনি। কিন্তু শেষ সেটে ৬-১ গেমে হেরে যান। খেলা শেষে ম্যাচ রেফারির বিপক্ষে ক্ষোভ ঝরেছে তার কন্ঠে, " চেয়ার রেফারি আজ প্রচুর বাজে সিদ্ধান্ত দিয়েছেন। আমার খুবই অবাক লাগছে - এত বড় একটা ইভেন্ট চলছে অথচ কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার কোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না।" ওদিকে দেমেন্তিয়েভার হারার দিনে সামান্থা স্টোসুরকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন মারিয়া শারাপোভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২০০৫ ঘ.