২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের জাল টিকেট রুখতে মাঠে নেমেছে ফিফা

আগামী বছর জুনে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। জনপ্রিয়তম এ ক্রীড়ানুষ্ঠানের জনপ্রিয়তাকে পুঁজি করে বেশ কিছু অসাধু প্রতিষ্ঠান ইন্টারনেটে জাল টিকেটসহ নানা লোভনীয় প্রস্তাব দিয়ে যাচ্ছে। আর তা ঠেকাতেই উঠে পড়ে লেগেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, এ ব্যাপারে বিশ্বব্যাপী তারা পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

জোহানেসবার্গ, সেপ্টেম্বর ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী বছর জুনে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। জনপ্রিয়তম এ ক্রীড়ানুষ্ঠানের জনপ্রিয়তাকে পুঁজি করে বেশ কিছু অসাধু প্রতিষ্ঠান ইন্টারনেটে জাল টিকেটসহ নানা লোভনীয় প্রস্তাব দিয়ে যাচ্ছে। আর তা ঠেকাতেই উঠে পড়ে লেগেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, এ ব্যাপারে বিশ্বব্যাপী তারা পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে। মূল পর্বে সুযোগ পাওয়া দলগুলোর দর্শকদের মধ্যে দিনকে দিন টিকেটের চাহিদা বেড়েই যাচ্ছে। একই সঙ্গে বেড়ে যাচ্ছে ইন্টারনেটে জাল টিকেটসহ নানা লোভনীয় প্রস্তাব দানকারী ভূয়া প্রতিষ্ঠানের সংখ্যাও। তাই দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আন্তর্জাতিক কর্তৃপক্ষগুলো ছাড়াও অন্যান্য দেশের সঙ্গে ফিফার আইনি সহায়তা বিভাগের একটি বিশেষ দল ইন্টারনেটে সর্বক্ষণ চোখ রাখছে। এ ধরনের অবৈধ কোনো অফারের খোঁজ পেলেই তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ফিফা জানায়,"ফিফা এবং এর টিকেট বিতরণকারী অংশীদার ক্রেতাদের জাল টিকেট ও এর লেনদেনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। এসব টিকেট কিনে কেউ মাঠে প্রবেশ করতে পারবে না বলেও জানিয়ে দেয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২২৪৫ ঘ.