ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একের পর এক অঘটন ঘটিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন ক্লিম ক্লাইস্টার্স। সব শেষে সেমিফাইনালে হারান বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে। এদিকে পুরুষ এককে সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল।
প্রথম সেট হেরে ক্ষোভে নিজের র্যাকেট ভেঙ্গে ফেলেন সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় সেটে ম্যাচ পয়েন্টকে কেন্দ্র করে মার্কারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। তর্ক করেন ডাবল ফল্ট নিয়ে। সব শেষে অবাছাই ক্লাইস্টার্সের কাছে ৪-৬, ৫-৭ এ হেরে ছিটকে পড়েন বিশ্ব র্যাংকিং-এর দ্বিতীয় বাছাই ও ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।
এর আগে চতুর্থ রাউন্ডে ক্লাইস্টার্সের অঘটনের শিকার হন বড় বোন ভেনাস উইলিয়ামস।
বৃষ্টি-বিঘি
bdnews24