২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দঃ কোরীয় সাঁতার কোচের ফিরে আসার আশ্বাস

বেশ কিছুদিন ধরেই ত্যক্ত-বিরক্ত হয়ে উঠেছিলেন সাঁতারের দক্ষিণ কোরীয় কোচ পার্ক তে গুন। অপর্যাপ্ত সুযোগ-সুবিধা আর সাঁতারুদের বেহাল অবস্থা দেখে শেষে বিরক্ত হয়েই শুক্রবার দেশে ফিরে গেছেন তিনি। একথা স্বীকার করেছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীন। বিস্তারিত জানাচ্ছেন সেকান্দার আলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকবেশ কিছুদিন ধরেই ত্যক্ত-বিরক্ত হয়ে উঠেছিলেন সাঁতারের দক্ষিণ কোরীয় কোচ পার্ক তে গুন। অপর্যাপ্ত সুযোগ-সুবিধা আর সাঁতারুদের বেহাল অবস্থা দেখে শেষে বিরক্ত হয়েই শুক্রবার দেশে ফিরে গেছেন তিনি। একথা স্বীকার করেছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীন। বিস্তারিত জানাচ্ছেন সেকান্দার আলী ম) - কোচ চলে যাওয়ার পরই কোচের সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সাঁতার ফেডারেশন। সব ধরনের সুযোগ-সুবিধার নিশ্চয়তা দেওয়ার পর কোচ অবশ্য ফিরে আসার আশ্বাস দিয়েছেন বলে কর্মকর্তারা জানান। ফেডারেশন আশা করছে ৩১ আগস্ট ফিরেবেন পার্ক তে গুন। মাহাবুবুর রহমান শাহীন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোরিয়ায় একজন কোচ যে ধরনের সুযোগ-সুবিধা পায় আমাদের পক্ষে ততটা দেওয়া সম্ভব নয়। তবে তাকে সার্বক্ষণিক একটি গাড়ি দেয়া হবে। থাকার জন্য আগের চেয়ে ভাল কক্ষের ব্যবস্থা করা হয়েছে। ফিরে এলেই তিনি এ সব পাবেন।" পার্ক তে গুনের সাঁতার কোচের দায়িত্ব নেওয়ার প্রায় তিন মাস হলো। তাকে রাখা হয় মিরপুরের একটি স্থানীয় হোটেলে। কোন পরিবহন সুবিধা দেওয়া হয়নি। এমন কি, হোটেলের কক্ষ নিয়েও আপত্তি ছিল তার। এ নিয়ে একাধিকবার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। শেষে বাধ্য হয়েই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। আর এতে নড়ে-চড়ে বসেন সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা। এখন সুযোগ-সুবিধা তো দেওয়া হচ্ছেই, সঙ্গে অতিরিক্ত এক বছর বাংলাদেশে কাজ করার অনুরোধ জানিয়েছেন মাহাবুবুর রহমান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ ভাল করলে হয়তো চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেবেন কোচ। প্রত্যাশিত সাফল্য না পেলে একেবারেই দেশে ফিরে যাবেন। দ্বি-পাক্ষিক সম্পর্কের আওতায় বিনিময় চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে পার্ক তে গুনকে কোচ হিসেবে পেয়েছে বাংলাদেশ। চুক্তির শর্ত অনুযায়ী, কোচের স্থানীয় সব সুযোগ-সুবিধা দেবে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। অর্থাৎ কোন পারিশ্রমিক ছাড়াই আন্তর্জাতিক মানের এই বিদেশি কোচ পেয়েছে তারা। তারপরও সামান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি এতদিন। এ যাত্রায় ফিরে এলে ঢাকায় ২০১০ সালের দক্ষিণ এশিয়ান গেমস পর্যন্ত কাজ করবেন পার্ক তে গুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৪৩ ঘ.