ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল জাতীয় স্কুল ফুটবলের ফাইনালে উঠেছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও টাউন মাধ্যমিক বিদ্যালয়। আগামী বুধবার বিকেল ৫টায় তারা ফাইনালে মুখোমুখি হবে।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মৌলভীবাজারের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে হারিয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়কে। বিজয়ী দলের পক্ষে জায়েদ দুটি এবং বাবু ও খালেদ একটি করে গোল করেছেন। দ্বিতীয় সেমিফাইনালে বরিশালের টাউন মাধ্যমিক বিদ্যালয় ৪-৩ গোলে সূতী ভিএম পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে। বিজয়ী দলের আলী দুটি এবং জুম্মন ও মৃদুল একটি করে গোল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১২৭ঘ.
bdnews24