ঢাকা, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচের আগেই আশগাবাদ জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা সেনাবাহিনীকে নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নেই। ম্যাচের স্কোরলাইনেও তারই প্রতিচ্ছবি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি প্রেসিডেন্ট কাপে আশগাবাদ ৫-১ গোলে বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কা সেনাবাহিনীকে।
তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়ন দলটির পক্ষে দুটো করে গোল করেছেন আরিফ ও আমানভ। অন্য গোলটা উরাজভের। শ্রীলঙ্কানদের পক্ষে সান্ত্বনাসূচক গোলদাতা প্রিয়াংকারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এএআর/২০১২ঘ.
bdnews24