২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট কাপে বড় কোনো স্বপ্ন নেই শ্রীলঙ্কান আর্মির

প্রথমবারের মতো এএফসি'র টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কান আর্মি দল। এএফসি প্রেসিডেন্ট কাপের 'বি' গ্র"পে তারা শক্তিশালী প্রতিপক্ষ মানছে ঢাকা আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো এএফসি'র টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কান আর্মি দল। এএফসি প্রেসিডেন্ট কাপের 'বি' গ্র"পে তারা শক্তিশালী প্রতিপক্ষ মানছে ঢাকা আবাহনীকে। আগামী মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দলকে নিয়ে এএফসি প্রেসিডেন্ট কাপের বি গ্র"পের খেলা। এরকম কোনো টুর্নামেন্টে প্রথবারের মতো খেলতে এসে শ্রীলঙ্কান আর্মি দলের কোচ মেজর এস পদ্মনাভন বলেছেন, "এর আগে এএফসির কোনো টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আমাদের নেই। শ্রীলঙ্কান ফুটবলে প্রথমবারের মতো কোনো সার্ভিসেস দল লিগ চ্যাম্পিয়ন হয়ে এএফসি প্রেসিডেন্ট কাপ খেলার সুযোগ পেয়েছে। ভাল খেলাটাই হবে আমাদের প্রধান লক্ষ্য।" মানে তাদের বড় কোনো স্বপ্ন নেই; এটা যেন তাদের অভিজ্ঞতা অর্জনের মিশন। এই দলে আছে জাতীয় দলের দুই খেলোয়াড়, ফরোয়ার্ড ঈসা বিন ও ডিফেন্ডার বিজয় সিড়ি। মঙ্গলবার তাদের প্রথম ম্যাচ আবাহনী লিমিটেডের সঙ্গে, বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের আশগাবদের বিপক্ষে। শ্রীলঙ্কান কোচ প্রতিপক্ষের মধ্যে আবাহনীকেই শক্তিশালী মনে করছেন, "ঢাকা আবাহনী নিজেদের মাঠে খেলবে, এটা তাদের জন্য বড় সুবিধা। তাদেরকেই তুলনামূলক শক্তিশালী মনে হয়। আশগাবাদ দল সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসইচ/২০৩৫ ঘ.