২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে খেলা নিশ্চিত হলো অ্যাস্টন ভিলার

উয়েফা কাপের বদলে আগামী মৌসুম থেকে চালু হচ্ছে ইউরোপের ক্লাবগুলোর জন্য নতুন টুর্নামেন্ট ইউরোপা লিগ। সেই টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে খেলাটা নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। সোমবার প্রিমিয়ার লিগের এক ম্যাচে জন ক্যারিউর দেওয়া একমাত্র গোলে তারা হারিয়েছে হাল সিটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 05:07 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

লন্ডন, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উয়েফা কাপের বদলে আগামী মৌসুম থেকে চালু হচ্ছে ইউরোপের ক্লাবগুলোর জন্য নতুন টুর্নামেন্ট ইউরোপা লিগ। সেই টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে খেলাটা নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। সোমবার প্রিমিয়ার লিগের এক ম্যাচে জন ক্যারিউর দেওয়া একমাত্র গোলে তারা হারিয়েছে হাল সিটিকে। ১৩ ম্যাচ জয়হীন কাটানোর পর এই সাফল্যে নিশ্চিত হয়েছে এ মৌসুমে অন্তত ষষ্ঠ স্থানের চেয়ে নিচে থাকবে না তাদের অবস্থান। ৩৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে এখন তারা আছে পঞ্চম স্থানে। প্রিমিয়ার লিগের প্রথম চারটি স্থানে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলা এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি ও আর্সেনাল। পরের দুটি স্থান পাওয়া দল খেলবে ইউরোপা লিগে, আর সে জন্য এভারটনের সঙ্গে লড়াই চলছে ভিলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৪০ ঘ.