২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের বড় জয় দিয়ে চ্যালেঞ্জ কাপের শুরু

মিয়ানমারের জয় দিয়ে শুরু হয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপের এ গ্র"পের বাছাইপর্ব। রোববার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৪-০ গোলে ম্যাকাওকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- মিয়ানমারের জয় দিয়ে শুরু হয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপের এ গ্র"পের বাছাইপর্ব। রোববার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৪-০ গোলে ম্যাকাওকে হারিয়েছে। পুরো ম্যাচে আধিপত্য করেই জিতেছে মিয়ানমার। ম্যাচের তিন মিনিটের মাথায় বো বো আঙের গোলে এগিয়ে যায় তারা। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ইয়াজা থিন। ৪৮ মিনিটে পো পো-ও এবং ৬০ মিনিটে মিন তুনের গোলে বড় জয় নিশ্চিত করে মিয়ানমার। মাঠে তাদের এমনই আধিপত্য বজায় ছিল যে একবারের জন্যও ম্যাকাও গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এফএইচবি/২২৩৬ঘ.