২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলকে অর্থ সাহায্যের আশ্বাস অর্থমন্ত্রীর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার মন্ত্রণালয়ে বাফুফের প্রতিনিধি দলের সঙ্গে সভায় তিনি এই প্রতিশ্র"তি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার মন্ত্রণালয়ে বাফুফের প্রতিনিধি দলের সঙ্গে সভায় তিনি এই প্রতিশ্র"তি দিয়েছেন। সোমবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছিল অর্থ মন্ত্রণালয়ে। অর্থমন্ত্রীর সঙ্গে সভা শেষ করে বাফুফে সভাপতি জানিয়েছেন, "দেশের ফুটবল উন্নয়নের জন্য আগামী ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে ২৫ কোটি টাকার একটি বিশেষ তাহবিল দেওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন।" এই ২৫ কোটি টাকা হচ্ছে তৃণমূল পর্যায় থেকে ফুটবল উন্নয়নের, এজন্য একটি পরিকল্পনাও জমা দিয়েছে বাফুফে। তাদের আরেকটি আবেদন হচ্ছে স্পন্সর-মানির ট্যাক্স মওকুফ। এ ব্যাপারেও অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। কাজী সালাউদ্দিন বলেছেন, "ট্যাক্স মওকুফের ব্যাপারে মন্ত্রী নীতিগতভাবে রাজি হয়েছেন, শিগগিরই তিনি একটা চূড়ান্ত সিদ্ধ