২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৪ কোটির সঙ্গে দু-দুটো মাঠও দিয়ে দিল বসুন্ধরা

সাড়ে চার কোটি টাকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে উপহার হিসেবে পেয়েছে দুটো খেলার মাঠ! সবই দিচ্ছে বসুন্ধরা গ্রুপ, জেলা পর্যায়ের ফুটবল সচল করতে তারা দিচ্ছে তিন বছরের জন্য সাড়ে চার কোটি টাকা। এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রোববার কুর্মিটোলা গলফ ক্লাবে ফুটবলকে দুটো খেলার মাঠ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে চার কোটি টাকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে উপহার হিসেবে পেয়েছে দুটো খেলার মাঠ! সবই দিচ্ছে বসুন্ধরা গ্রুপ, জেলা পর্যায়ের ফুটবল সচল করতে তারা দিচ্ছে তিন বছরের জন্য সাড়ে চার কোটি টাকা। এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রোববার কুর্মিটোলা গলফ ক্লাবে ফুটবলকে দুটো খেলার মাঠ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। চমকে যাওয়ার মতোই ঘোষণা। সামান্য (!) সাড়ে চার কোটি টাকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রায় ১০০ কোটি টাকারও বেশি মূল্যের দুটো ফুটবল মাঠ পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছোট উপলক্ষে অপ্রত্যাশিত বড় প্রাপ্তি হয়েছে তাদের। ফুটবলের পুর্নজাগরণে বসুন্ধরাকে সঙ্গী হিসেবে পাওয়ার সংবাদ সম্মেলনটি হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাবে। সেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নতুন