২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার আপিল খারিজ, গার্ডিওলা-মেসিদের শাস্তি বহাল থাকছে

ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে তার দল। কিন্তু সত্যিই যদি শেষ চারে ওঠে বার্সেলোনা, তাহলে তাদের বিজয় উৎসবে শামিল হতে পারবেন না কোচ পেপ গার্ডিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 05:19 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

মাদ্রিদ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে তার দল। কিন্তু সত্যিই যদি শেষ চারে ওঠে বার্সেলোনা, তাহলে তাদের বিজয় উৎসবে শামিল হতে পারবেন না কোচ পেপ গার্ডিওলা। ওই ম্যাচে তারকা স্ট্রাইকার লিওনেল মেসিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি, আর সেই সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে লালকার্ড দেখতে হয়েছিল গার্ডিওলাকে। এই সিদ্ধান্তের বিপক্ষে বার্সেলোনার আপিল প্রত্যাখ্যান করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। তার মানে, আগামী মঙ্গলবারের দ্বিতীয় লেগ ম্যাচে সাইড বেঞ্চে বসতে পারবেন না বার্সেলোনার কোচ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯০৭ ঘ.