ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- সংবাদ সম্মেলন শুরুর ঘন্টাখানেক আগে থেকেই এক কোটি টাকার সৌরভে মাতোয়ারা শেরাটনের বলরুম! তা আরো উসকে দিলেন নিটল গ্র"পের চেয়ারম্যান মাতলুব আহমেদ, "এত টাকার খেলা, এটা স্বপ্নের মতো লাগছে আমার!" এক কোটি টাকা চ্যাম্পিয়নশিপ-মানি যখন ধনাঢ্য ব্যবসায়ীকেও বিস্ময়ে হতবাক করে তখন মানতে হবে সুপার কাপ এদেশের ফুটবল ইতিহাসে এক 'সুপার-ডুপার' ব্যাপার।
এটুকুতেই আঁতকে উঠলে কী করে হবে! সেরা খেলোয়াড় যেমন গাড়ি পাবেন তেমনি সেরা দর্শকের জন্য থাকছে একটি গাড়ি! এছাড়াও নগদ ১ কোটি সাড়ে ৪৪ লাখ টাকার প্রাইজমানির এ টুর্নামেন্ট আয়োজন করতে বাফুফের খরচ হবে ২ কোটি টাকা। আকর্ষনীয় তথ্যগুলো ঘটা করে জানাতেই বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করেছে সংবাদ সম্মেলনের। সেখানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সবার বিস্ময়ের জবাব দিয়েছেন এভাবে, "স্বপ্ন দেখতেই হবে, নইলে তো বাস্তবায়ন করা যাবে না। ফুটবলের গৌরব ফেরানোর জন্য এরকম কিছু করতেই হবে যা সবাইকে নাড়া দিয়ে যাবে।"
আগামী বুধবার বিকেল ৪ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ও চট্টগ্রাম মোহামেডানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিটিসেল সুপার কাপ। ওই দিন সন্ধ্যা ৬ টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বি. লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ। এই চার দল আছে এ গ্র"পে। বি গ্র"পের দলগুলো হচ্ছে, ঢাকা মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, ফরাশগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী। প্রত্যেক গ্র"পের দুটো করে শীর্ষ দল উঠবে সেমিফাইনালে। চ্যাম্পিয়নস লিগের মতো 'বেস্ট অব টু' সেমিফাইনাল। তারপর ২৭ মার্চের ফাইনাল দেবে 'ক্রোড়পতি' দলের সন্ধান।
দুই কোটি টাকার এ টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক সিটিসেল। যার বিপণন বিভাগের প্রধান আনন্দ রাজা সিংহামের বিশ্বাস পথভ্রষ্ট না হলে বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে। বাঙ্গালী জাতিকে দেখে তার মধ্যে এ বিশ্বাসের সঞ্চার হয়েছে, "এ পর্যন্ত তিনজন বাঙ্গালী নোবেল জিতেছেন। এ জাতির মধ্যে প্রতিভার কমতি নেই, তাদেরকে ঠিকমতো লালন করতে পারলে এদেশের ফুটবল আবার জেগে উঠবে। আশা করি সালাউদ্দিনের নেতৃত্বেই তা হবে।" তার সঙ্গী হয়েছে সিটিসেল। তবে এ টুর্নামেন্টে কো-স্পন্সর হিসেবে এসেছে ফুটবলের পুরনো এক পৃষ্ঠপোষক নিটল গ্র"প, তারাই দেবে দর্শকের জন্য একটি প্রাইভেট কার পুরস্কার। কো-
bdnews24