২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর প্রশ্নবিদ্ধ সংবর্ধনা

আবাহনীর সংবর্ধনার আমন্ত্রণপত্রটি দেখে চোখ কপালে উঠার যোগাড়! কারণ এ আমন্ত্রণ পত্রটি ঐতিহ্যবাহী ক্লাবটিকে প্রশ্নের মুখে ফেলে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- আবাহনীর সংবর্ধনার আমন্ত্রণপত্রটি দেখে চোখ কপালে উঠার যোগাড়! কারণ এ আমন্ত্রণ পত্রটি ঐতিহ্যবাহী ক্লাবটিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। আবাহনী লিমিেিটড ও আবাহনী সমর্থক গোষ্ঠী আগামী ১৩ ফেব্র"য়ারি ক্লাব প্রাঙ্গনে ১০ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দেবে। এ উপলক্ষে পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, "আবাহনী থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ....."। সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, আবাহনী কী কোনো রাজনৈতিক দল ? এই প্রশ্নের জবাব খুঁজতে টেলিফোন করা হয়েছিল ডিরেক্টর-ইন-চার্জ লে. কর্ণেল কাজী শাহেদ আহমেদকে (অব.)। কিন্তু ফোনের ওপাশ থেকে এক মহিলা বলেছেন, "স্যার, ফোনের কাছে নেই।" চেষ্টা করা হয়েছিল আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদকেও, ফোন শুধু বেজেই গেল। আগামী শুক্রবার সংবর্ধনা দেওয়া হবে সাবের হোসেন চৌধুরী, আ, হ, ম মোস্তফা কামাল, ওবায়দুল কাদের, নূর-ই- আলম চৌধুরী, নসরুল হামিদ বিপু, শাহরিয়ার আলম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শামসুল হক চৌধুরী, মীর শওকত আলী বাদশা ও ইকবালুর রহিম। তালিকায় সাবের হোসেন, মোস্তফা কামাল, শাহরিয়ার আলমদের মতো পরিচালকরা আছেন যারা সরাসরি আবাহনীর সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু ওবায়দুল কাদের, নূর-ই-আলম চৌধুরী, ব্যারিস্টার ফজলে নূর তাপস, মীর শওকত আলী বাদশার সেরকম সরাসরি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যাবে না আবাহনী লিমিটেডের সঙ্গে। হয়তো তারা পৃষ্ঠপোষকতা করেন। তাই বলে নিজেদের রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে তাদের আবাহনী থেকে নির্বাচিত বলতে হবে! এছাড়া মাত্র ৫ লাইনের আমন্ত্রণ পত্রে বানান-বিভ্রাটও আছে। 'অনুষ্ঠানের' জায়গায় লেখা হয়েছে 'অনুষ্ঠানর আয়োজন করেছে।" এরকম কেন হয়েছে, কীভাবে হয়েছে তা নিয়ে আয়োজকদের ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু এরকম ভুলে-ভরা আমন্ত্রণ পত্রটি নিসন্দেহে আবাহনীর সুনাম হানি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.