ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ফিরে পেলো ভারত। রোববার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মালদ্বীপকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে শিরোপা পূনরুদ্ধার করে তারা। টাইব্রেকারে দুটি বল থামিয়ে জয়ের নায়ক গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য্য। এ নিয়ে সর্বাধিক চার বার সাফ শিরোপা গেলো ভারতে।
অথচ ফাইনালে ফেবারিট ধরা হয়েছিল মালদ্বীপকেই। কিন্তু বাংলাদেশের মতো তাদেরও সম্ভবত হার মানতে হলো অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলের কৌশলের কাছে। আশফাক আলীর দলও পারলো না ফাইনালের চাপকে মাথায় চেপে বসতে না দিয়ে স্বাভাবিক খেলা খেলে যেতে। ভারতও যে বাংলাদেশের বিপক্ষের খেলাটা খেলতে পেরেছে তা নয়। দু দলকেই মনে হয়েছে রক্ষণভাগ সামলে অর্থাৎ গোল না খাওয়া নিশ্চিত করে তারপর আক্রমণে যেতে। আক্রমণও যে খুব গোছানো, পরিকল্পনামাফিক হয়েছে তা-ও বলা যাবে না। তাহলে তো আর প্রথমার্ধ এত নি
bdnews24