ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় অনুষ্ঠিত এ ম্যাচে শ্রীলঙ্কা ১-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে।
খেলার ১৫ ও ২০ মিনিটে গোল করার ভালো দুটি সুযোগ পেয়েছিল পাকিস্তান। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি তাদের আক্রমণভাগের খেলোয়াড়রা। পরিণামে পেনাল্টি গোলে হেরে যেতে হয় তাদের।দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুুখি হচ্ছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮২১ ঘ.
bdnews24