২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিডোর দলের ছয় ফুটবলার বাদ

জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্প থেকে বাদ পড়েছেন ছয় ফুটবলার। ৩২ সদস্যের প্রাথমিক দল এখন ছোট হয়ে এসেছে ২৬ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ ক্যাম্প থেকে বাদ পড়েছেন ছয় ফুটবলার। ৩২ সদস্যের প্রাথমিক দল এখন ছোট হয়ে এসেছে ২৬ জনে। বাদ পড়াদের মধ্যে আল আমিন, ইমন বাবু, মোনায়েম খান রাজু ও ইমতিয়াজ সুলতান জিতু (চার জন) সাবেক কোচ এডসন সিলভা ডিডোর বাছাই করা দলের সদস্য। এই চারজনের মধ্যে আল আমিন ও ইমন বাবুকে বাদ দেয়া হয়েছে চোটের কারণে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত বাকি দুই সদস্যকে পারফর্ম্যান্স বিচার করেই বাদ দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। কোচ শহিদুর রহমান শান্টু অবশ্য বাদ পড়া ৬ জনকেও সাফ গেমসের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। ২৬ সদস্যের দল: আমিনুল ইসলাম , মাজহারুল ইসলাম হিমেল, মোস্তাক রহমান, বিপ্লব ভট্টচার্য্য (গোলরক্ষক), মামুন মিয়া, রজনীকান্ত বর্মণ, আরিফুল ইসলাম আরিফ, রেজাউল করিম রেজা, নাসির হোসেন, মহিউদ্দিন ইবনুল সিরাজী, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু (রক্ষণভাগ), জাহিদ হোসেন, জাহেদ পারভেজ চৌধুরী, প্রাণতোষ কুমার দাস, মেহেদী হাসান উজ্জল, মানিক, সাহেদুল সাহেদ, শেখ আলমগীর কবীর রানা, মামুনুল ইসলাম, চৌমরিন রাখাইন, আরমান আজিজ (মাঝমাঠ), এনামুল হক, আব্দুল বাতেন কোমল, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী (আক্রমণভাগ) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৫০ ঘ.