লন্ডন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের বিপক্ষে শনিবারের প্রীতি ম্যাচ খেলতে পারবেন না ইংল্যান্ডের মাঝমাঠের খেলোয়াড় ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। অনুশীলনের সময় উরঁ"তে আঘাত পান তিনি।
ল্যাম্পার্ড চোট পাওয়ায় নিয়মিত একাদশের আট খেলোয়াড় ছাড়াই ব্রাজিল বিপক্ষে মাঠে নামতে হচ্ছে কোচ ফ্যাবিও কাপেলোর দলকে।
ল্যাম্পার্ড ছাড়াও চোট পাওয়া অন্য সাত খেলোয়াড়রা হলেন রিও ফার্দিনান্দ, স্টিফেন জেরার্ড, অ্যাশলে কোল, ডেভিড জেমস, থিও ওয়ালকোট, ডেভিড বেকহ্যাম ও অ্যারন লেনন।
ধারনা করা হচ্ছে ল্যাম্পার্ডের জায়গায় ইংল্যান্ড দলে ঢুকবেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার মাইকেল ক্যারিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯২৪ ঘ.
bdnews24