২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-মোহামেডান ম্যাচে ওয়াকওভার!

দেশের ইতিহাসের প্রথম ফুটসাল টুর্নামেন্টে আরেকটি ইতিহাসই রচিত হয়ে গেল। এই প্রথম দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান ম্যাচে ওয়াকওভারের ঘটনা দেখলো বাংলাদেশের ফুটবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দেশের ইতিহাসের প্রথম ফুটসাল টুর্নামেন্টে আরেকটি ইতিহাসই রচিত হয়ে গেল। এই প্রথম দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান ম্যাচে ওয়াকওভারের ঘটনা দেখলো বাংলাদেশের ফুটবল। রোববার পল্টন ময়দান সংলগ্ন উডেন ফ্লোর জিমনেশিয়ামে সিটিসেল ফুটসাল প্রতিযোগীতার প্রথম সেমিফাইনালে আরেকটি আবাহনী-মোহামেডান দ্বৈরথ দেখার কথা ছিল। কিন্তু আগেরদিন ব্রাদার্সের সঙ্গে ম্যাচে হাতাহাতির ঘটনায় ওইদিন রাতেই টুর্নামেন্ট কমিটিকে চিঠি দিয়ে মোহামেডান জানিয়ে দেয় তারা আর মাঠে আসবে না। রোববার তাই ঘটেছে। মোহামেডান মাঠে না আসায় ওয়াকওভার পেয়ে আবাহনী উঠে গেছে ফাইনালে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। রোববার দ্বিতীয় সেমিফাইনালে ব্রাদার্স ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। ১৬ মিনিটে জাকিরের গোলে রহমতগঞ্জই এগিয়ে গিয়েছিল। ২০ মিনিটে ব্রাদার্সকে সমতায় ফেরান আব্দুল্লাহ পারভেজ। ২ মিনিটের মধ্যে জাহাঙ্গীরের গোল আবারো এগিয়ে দেয় রহমতগঞ্জকে। এবারো ব্রাদার্সকে সমতায় ফেরান আব্দুল্লাহ পারভেজই, ২৪ মিনিটে। ৩৩ মিনিটে ব্রাদার্সের হয়ে জয়সূচক গোল করেন তপু। ব্রাদার্স-আবাহনী ফাইনাল সোমবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.