২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের 'কিউবা জয়', ওশেনিয়ার সেরা নিউজিল্যান্ড

যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার ম্যাচ মানেই একটা যুদ্ধ যুদ্ধ ভাব। তার ওপর আবার সেই ম্যাচটা হলো হাভানায়। ৬১ বছর পর কিউবার মাটিতে সেই আবেগঘন ম্যাচে শনিবার জয় নিয়েই মাঠ ছেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে অবশ্য একটা জয় ছিল কিউবানদের। চিরশত্র"দের দারুণ আতিথেয়তা দিয়ে তাদের হৃদয় জিতে নিয়েছে সে দেশের দর্শকরা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার ম্যাচ মানেই একটা যুদ্ধ যুদ্ধ ভাব। তার ওপর আবার সেই ম্যাচটা হলো হাভানায়। ৬১ বছর পর কিউবার মাটিতে সেই আবেগঘন ম্যাচে শনিবার জয় নিয়েই মাঠ ছেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে অবশ্য একটা জয় ছিল কিউবানদের। চিরশত্র"দের দারুণ আতিথেয়তা দিয়ে তাদের হৃদয় জিতে নিয়েছে সে দেশের দর্শকরা! প্রথমার্ধে ক্লিন্ট ডেম্পসির দেওয়া একমাত্র গোলে জয় পাওয়ার পর মার্কিন কোচ বব ব্র্যাডলি বলেছেন, "দারুণ একটা সফর ছিল এটা। খুবই ভালো ব্যবহার পেয়েছি আমরা, বন্ধুর মতোই আচরণ করেছে মানুষজন।" অথচ এর উল্টোটা হলেও অবাক হওয়ার থাকতো না কিছুই। ১৯৫৯ সালের বিপ্লবে ফিডেল ক্যাস্ট্রো ক্ষমতা নেওয়ার পর থেকেই কিউবার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে প্রতিবেশি মার্কিনিরা। দুদেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্কটা তাই চিরবৈরি। শনিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে কনকাকাফ অঞ্চলের অন্য বড় ম্যাচেও ছিল খানিকটা 'রাজনীতি'র আভাস। মেক্সিকান ফুটবল ফেডারেশনের সভাপতির আহ্বানে সাড়া দিয়ে খেলা দেখতে আসা প্রায় একলাখ দর্শকের দুই তৃতীয়াংশই পরে এসেছিলেন সাদা পোশাক। ড্রাগ নিয়ে যুদ্ধ আর ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মেক্সিকানরা ফুটবল দলও এদিন তাদের সবুজ জার্সি রেখে নেমেছিল সাদা জার্সি পরে। হ্যারিকেন বিধ্বস্ত জ্যামাইকার বিপক্ষে ম্যাচটা ৩-০ গোলে জিতেছে সাবেক ইংল্যান্ড কোচ সভেন গোরান এরিকসনের মেক্সিকো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে যেতে অবশ্য এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে মেক্সিকো-যুক্তরাষ্ট্রকে। কিন্তু নিউজিল্যান্ড শনিবারই এক পা দিয়ে রেখেছে সেই পথে। নিউ ক্যালিডোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে দু ম্যাচ বাকি থাকতেই বাছাই পর্বে ওশেনিয়া অঞ্চলের সেরা দল হওয়া নিশ্চিত করেছে তারা। এর ফলে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় কনফেডারেশন কাপে খেলা নিশ্চিত হয়েছে তাদের। তবে আসল বিশ্বকাপে খেলার জন্য আরো একটা ধাপ পেরোতে হবে তাদের