২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির নতুন সাধারণ সম্পাদকের স্বপ্ন

খন্দকার জামিল উদ্দিন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ারে বসেই নিজের স্বপ্নের কথা জানিয়েছেন। স্বপ্নটা হচ্ছে চার বছরের দায়িত্ব ছেড়ে যাওয়ার সময় তিনি এশীয় হকির ৫ নম্বরে রেখে যেতে চান বাংলাদেশকে !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- খন্দকার জামিল উদ্দিন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ারে বসেই নিজের স্বপ্নের কথা জানিয়েছেন। স্বপ্নটা হচ্ছে চার বছরের দায়িত্ব ছেড়ে যাওয়ার সময় তিনি এশীয় হকির ৫ নম্বরে রেখে যেতে চান বাংলাদেশকে ! বৃহস্পতিবার বাংলাদেশের হকির দায়িত্ব নিয়েছে ২৯ সদস্যের নতুন কমিটি। সরকার মনোনীত ফেডারেশন বাদ দিলে বাকি ২৮ পদে নির্বাচন হয়েছে। যদিও ভোটাভুটি হয়েছে কেবল ১৯ সদস্য পদে, বাকিরা নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। তবে এই কমিটির বড় দূবর্লতা হচ্ছে, তাতে আবাহনীর কোনো প্রতিনিধি নেই। অথচ মোহামেডানের প্রত্য ও পরো প্রতিনিধির সংখ্যা ৩! আর এই কমিটি নিয়েই খন্দকার জামিল উদ্দিন দেখছেন নতুন স্বপ্ন, "চার বছর পর যখন আমি এই পদ ছেড়ে যাবো তখন এশীয় হকিতে বাংলাদেশকে পাঁচ নম্বরে রেখে যেতে চাই। এটা আমার জন্য বড় এক চ্যালেঞ্জ।" অধোগতির ধারায় এখন স&#24