২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিসেল ফেডারেশন কাপের ৬টি ম্যাচ গাজীপুর স্টেডিয়ামে

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়িয়ে সিটিসেল ফেডারেশন কাপ ফুটবল পৌঁছে গেছে গাজীপুর স্টেডিয়ামে। আগামী ১৮ আগস্ট থেকে সেখানে ৬ টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়িয়ে সিটিসেল ফেডারেশন কাপ ফুটবল পৌঁছে গেছে গাজীপুর স্টেডিয়ামে। আগামী ১৮ আগস্ট থেকে সেখানে ৬ টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মঙ্গলবার ফেডারেশন কাপের দলগুলোর সঙ্গে বাফুফে কর্তাদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে ফেডারেশন কাপের বাইলজ ও ফিকশ্চার কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল জানিয়েছেন, "দলগুলো ঢাকার বাইরে খেলতে সম্মত হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই ৬টি ম্যাচ গাজীপুরে আয়োজনের বিষয়টা চূড়ান্ত হয়েছে।" আবাহনী লিমিটেড, ঢাকা মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ ও চট্টগ্রাম মোহামেডান ছাড়া বাকি ১০টি দলের খেলা পড়েছে গাজীপুর স্টেডিয়ামে। সেখানে অনুষ্ঠেয় ৬টি ম্যাচ হচ্ছে, ১৮ আগস্ট আরামবাগ-সানরাইজ, ১৯ আগস্ট ফরাশগঞ্জ-ওয়ান্ডারার্স, ২১ আগস্ট চট্টগ্রাম আবাহনী-যাত্রাবাড়ী, ২২ আগস্ট রহমতগঞ্জ-সানরাইজ, ২৩ আগস্ট খুলনা আবাহনী-ওয়ান্ডারার্স এবং ২৪ আগস্ট ভিক্টোরিয়া-বিকেএসপি। এক সপ্তাহ বিরতির পর ১৮ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ শুরু হবে ঢাকা মোহামেডান-রহমতগঞ্জের ম্যাচ দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২০০ঘ.