২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যটাকে হকি-জাগরনে কাজে লাগানোর আশা হারুনের

বিমান থেকে নামার পর গলায় ফুলের মালা উঠেছে, এমন সুখকর অভিজ্ঞতা ছিল না হকি খেলোয়াড়দের। তাই বুধবার সিঙ্গাপুর ফেরত খেলোয়াড়দের জন্য দুর্দান্ত এক স্মৃতি হয়ে গেল এএইচএফ কাপজয়ী বাংলাদেশ হকি দলের দেশে ফেরাটা। ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত হয়ে তারা প্রথমবারের মতো অনুভব করলো প্রাপ্তির মাহাত্ম্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিমান থেকে নামার পর গলায় ফুলের মালা উঠেছে, এমন সুখকর অভিজ্ঞতা ছিল না হকি খেলোয়াড়দের। তাই বুধবার সিঙ্গাপুর ফেরত খেলোয়াড়দের জন্য দুর্দান্ত এক স্মৃতি হয়ে গেল এএইচএফ কাপজয়ী বাংলাদেশ হকি দলের দেশে ফেরাটা। ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত হয়ে তারা প্রথমবারের মতো অনুভব করলো প্রাপ্তির মাহাত্ম্য। প্রাপ্তি হচ্ছে তৃতীয় এএইচএফ কাপের শিরোপা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের কোচ মাহবুব হারুন বলেছেন, "এই অর্জন খেলোয়াড়দের সম্মিলিত চেষ্টার ফসল। অনেকদিন পর আমাদের জন্য ভাল একটা সময় এসেছে।" তবে এই অর্জনকে তিনি 'খুব ভাল' বলতে পারছেন না কারণ,''এশিয়াতে আমরা ৭ নম্বরে ছিলাম, এখনো তাই আছি। আর টুর্নামেন্টের প্রতিপরা তো সেরকম বড় কোনো শক্তি নয়। তাই এটাকে আমি খুব ভাল ফল বলতে পারছি না। বলতে পারি শুধু ভাল।" প্রতিপ ব্র"নেই, সিঙ্গাপুর, উজবেকিস্তান, ওমান, শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করলে বাংলাদেশ হকি ঐতিহ্যে এবং খেলার মানে অনেকটা এগিয়ে। যদিও গত ৭/৮ বছরে সেই মানের অনেকটাই পতন হয়েছে। যে কারণে গত সাফ গেমসে শ্রীলঙ্কার কাছেও হার মানতে হয়েছিল বাংলাদেশকে। এরকম ভয় নিয়ে খেলতে গেলেও সিঙ্গাপুরে কোনো বিপত্তি ঘটেনি। তার কারণ হিসেবে বাংলাদেশ দলের কোচ সদ্য সমাপ্ত লিগের কথাই বলেছেন,"লিগে খেলার কারণে সবার ফিটনেস ভাল ছিল। তাছাড়া জুনিয়ররা খুব ভাল খেলেছে। প্রত্যেক ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে বলেই এই সাফল্য এসেছে।" এজন্য কোচ খেলোয়াড়রা ধন্যবাদ দিয়েছেন ঢাকা ব্যাংককে। অর্থ সংকটে পড়ে অংশগ্রহনটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ দলের। শেষমুহুর্তে ঢাকা ব্যাংক এগিয়ে আসায় সেই সংশয় দূর হয়। এত অনিশ্চয়তা উতরে যে সাফল্য এসেছে তাকে টার্নিং পয়েন্ট বানানোর জন্য আহ্বান জানিয়েছেন মাহবুব হারুন। এই সাবেক কৃতী খেলোয়াড় বলেছেন, "১৯৮৫ সালে বাংলাদেশের হকি জাগরনের সুযোগ এসেছিল। সেটা আমরা নষ্ট করেছি, এবার যেন সেরকম না হয়। ফেডারেশন নতুন পরিকল্পনা নিলে এখান থেকে ঘুরো দাঁড়ানো সম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২৩০৫ঘ.