২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র"প চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই মালয়েশিয়া যাচ্ছে আবাহনী

দলের প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টি আছে, তারপরও দুর্বল প্রতিপক্ষ এবং গতবারের দল ধরে রাখার সুবাদে আবাহনী গ্র"প চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মালয়েশিয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আবাহনীর বিশাল বহর রওনা হচ্ছে এএফসি প্রেসিডেন্ট কাপের "এ" গ্র"পের ভেন্যু পেটালিং জায়া শহরের উদ্দেশ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দলের প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টি আছে, তারপরও দুর্বল প্রতিপক্ষ এবং গতবারের দল ধরে রাখার সুবাদে আবাহনী গ্র"প চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মালয়েশিয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আবাহনীর বিশাল বহর রওনা হচ্ছে এএফসি প্রেসিডেন্ট কাপের "এ" গ্র"পের ভেন্যু পেটালিং জায়া শহরের উদ্দেশ্যে। বৃহস্পতিবার আবাহনী কোচ অমলেশ সেন দলের প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন, "প্রস্তুতি ভাল হয়নি। প্র্যাকটিসে পুরো দল পেয়েছি মাত্র দুদিন। এ মাসের শুরু থেকে ১০ জনকে নিয়ে আমি মোটামুটি প্র্যাকটিস চালিয়ে গেছি। আসলে ভেন্যু ও বারবার সূচি পরিবর্তনের কারণে আমাদের উৎসাহেও খানিকটা ভাটা পড়েছে।" এই গ্র"পের খেলা হওয়ার কথা ছিল গত এপ্রিলে নেপালের কাঠমান্ডুতে। রাজনৈতিক অস্থিরতার কারণে নেপাল অপারগতা প্রকাশ করলে বাংলাদেশকে আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল এএফসি। বাফুফে নির্বাচনের কারণে তারা এই সুযোগ হেলায় নষ্ট করলে এএফসি মালয়েশিয়ায় আয়োজনের সিদ্ধান্ত নেয়। শুরুতে বি. লিগ চ্যাম্পিয়নরা অনেক উৎসাহ নিয়ে প্র্যাকটিস শুরু করলেও ভেন্যু ও সূচী পরিবর্তনে তাতে নেতিবাচক প্রভাব পড়ে। কেউ কেউ প্র্যাকটিস বাদ দিয়ে বিশ্রামে চলে যায়, আরেকটি দল চলে যায় জাতীয় দলের প্র্যাকটিসে। ফলে একসঙ্গে প্র্যাকটিস করা সেভাবে হয়ে ওঠেনি। সঙ্গে আছে ইনজুরি সমস্যা, অধিনায়ক আরিফ খান জয় ও আবুল হোসেনের প্রথম ম্যাচে নামা এখনো অনিশ্চিত। কিন্তু বি. লিগ চ্যাম্পিয়নদের চোখে বড় স্বপ্ন, অমলেশ সেন যেভাবে বলেছেন, "আমাদের লক্ষ্য গ্র"প চ্যাম্পিয়ন হওয়া। এটা অনেকখানি নির্ভর করছে প্রথম ম্যাচে আমরা কীরকম খেলবো তার ওপর। তাই নেপাল পুলিশের সঙ্গে আমাদের প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।" ২২ জুন এমপিপিজে স্টেডিয়ামে এই গ্র"পের উদ্বোধনী ম্যাচে ঢাকা আবাহনী মুখোমুখি হবে গত বছরের রানার্স-আপ নেপাল পুলিশ ক্লাবের। তখন অবশ্য এই দলের নাম ছিল মহিন্দ্রা পুলিশ ক্লাব। এই প্রতিপক্ষ সম্পর্কে তেমন ধারনা না থাকলেও আবাহনী কোচ বলেছেন, "এই ম্যাচে আমাদের অবশ্যই জেতা উচিত। কারণ প্রস্তুতির ঘাটতি থাকলেও গতবারের দলটিকেই আমরা ধরে রেখেছি, তাই দলে সমন্বয় ও সমঝোতা অনেক ভাল। এটাই আমাদের ইতিবাচক দিক।" আবাহনীর কোচ-খেলোয়াড়দের চোখে গ্র"পের শক্তিশালী প্রতিপক্ষ রেগার তাদাজ। ২৪ জুন প্রথম এএফসি কাপ চ্যাম্পিয়ন তাজিকিস্তানের লিগ চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে বি. লিগ চ্যাম্পিয়নরা। ২৬ জুন তারা শেষ ম্যাচ খেলবে পাকিস্তান ওয়াপদার সঙ্গে। এই তিন প্রতিপক্ষের সঙ্গে লড়ে গ্র"প চ্যাম্পিয়ন হলেই আবাহনী উঠে যাবে প্রেসিডেন্ট কাপের সেমিফাইনালে। আকাশী-হলুদের এই মিশন সফল করতে ১৯ জন ফুটবলারের সঙ্গে যাচ্ছেন কোচ, সহকারী কোচ, ম্যানজার ও ডাক্তার। আর দলকে প্রেরণা যোগাতে সঙ্গী হয়েছেন বেশ কিছু ক্লাব কর্মকর্তাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.