ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- হঠাৎ করে পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে বাংলাদেশের ফুটবলের আয়না। তাতে নিজেদের দেখলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মতারা এবং উপলব্ধি করলেন,"অনেক নীচে নেমে গেছে আমাদের ফুটবলের মান।"
সাফ ফুটবলের ব্যর্থতা সঙ্গী করে দেশে ফেরার পর বাংলাদেশ দলের অধিনায়ক আমিনুল হক নির্দ্বিধায় স্কীকার করে নিয়েছেন, "মানতেই হবে আমাদের ফুটবল মান নীচে নেমে গেছে। ভাগ্য ভাল যে আমরা ভুটানের সঙ্গে তিন-চার গোল খাইনি।" শেখ মোহাম্মদ আসলাম প্রথমবারের মতো বাংলাদেশ দলের ম্যানেজার হয়ে আবিস্কার করেছেন, "সত্যি আমাদের ভাল ফুটবলারের খুব অভাব। ম্যাচ বের করতে পারবে এরকম ফুটবলার নেই এখন দলে।"
এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ কাপ খেলেছে, সেখান থেকেও ফিরেছে ব্যর্থতা সঙ্গে নিয়ে। তার আগে গতবছর খেলেছে মারদেকা ও নেহেরু কাপ। সেখানেও ভড়াডুবির গল্প। কিন্তু কখনো গল্পের কার্য-কারণ খোঁজা হয়নি। এবার খুঁজছে বাফুফের নতুন কমিটি, তারা জানার চেষ্টা করছে বাংলাদেশের ফুটবল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এখন। তাই সাফ ফুটবল হয়ে গেছে আয়না যেখানে দেখা গেল ভুটান, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বেহাল অবস্থা। আর শ্রীলঙ্কার কাছে তো হেরেই বসেছে। বাংলাদেশের খেলোয়াড়রা অবশ্য লাজ-লজ্জা ত্যাগ করে প্রতিপক্ষরা অনেক এগিয়েছে বলেই কৃতিত্ব দিচ্ছেন। ওই এগোনোটাকে বড় করে দেখতে নারাজ কাজী সালাউদ্দিন, বরং টুর্নামেন্ট দেখার পর বাফুফে সভাপতির কাছে পরিস্কার হয়ে গেছে বাংলাদেশের অবস্থান, "ওরা কতটুকু এগিয়েছে তা দেখেছি। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে কতোটা পিছিয়েছি তারই প্রমাণ হচ্ছে এই টুর্নামেন্ট।" তার কথা অনুযায়ী অবস্থা এমনই আশংকার জায়গায় পৌঁছে গেছে, "আমার মনে হয় এ বছর লিগ না হলে আমরা পরের বছর এই দলগুলোর কাছে তিন-চার গোলে হারবো।"
মানে গত পাঁচ বছরের বাংলাদেশের ফুটবলের অধোগতির কারণেই আজকের এই দুরাবস্থা। মানেজার আসলাম অবশ্য সাফে ব্যর্থতার জন্য বিগত কমিটিকেই দুষছেন, "গত কয়েকবছর দেশে তো ফুটবল খেলাই সেভাবে হয়নি, তার একটা প্রভাব তো পড়বেই। আর আগের কমিটির সম্পূর্ণ আপরিপক্ক সিদ্ধান্তের কারণেই সাফে আমরা এত খারাপ করেছি।" তিনি ইঙ্গিত করেছেন মাত্র দেড় মাস আগে প্রস্তুতি শুরু করার দিকটাতে।
সৈয়দ নাঈমুদ্দিনকে বিদায় করে দিয়ে দেশী কোচ আবু ইউসুফের হাতে দেয়া হয় বাংলাদেশ দলের দায়িত্ব। তারপর বাফুফে কর্মকর্তার পছন্দমতো খেলোয়াড় ঢোকানো হয়েছে দলে। এসব করে সিনিয়র খেলোয়াড়দের প্রায় ছেঁটে ফেলা হয়েছে জাতীয় দল থেকে। যে কারণে দলের অধিনায়ক আমিনুল বলতে বাধ্য হয়েছেন, "পৃথিবীর কোনো জাতীয় দলে আমাদের মতো খেলোয়াড় পরিবর্তন হয় না। তরুণরা তৈরি হওয়ার আগেই সিনিয়রদের বিদায় করে দেওয়া হয়েছে। যারা দেশে আবাহনী-মোহামেডানের
bdnews24