২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগের 'অসাধারণ' লিভারপুল আর নিজের মাঠে 'অপ্রতিরোধ্য' চেলসির লড়াই

এবারের চ্যাম্পিয়নস লিগ ইংল্যান্ডের ক্লাবই জিতবে তা এখন নিশ্চিত। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটের প্রতিপক্ষ কারা সেটাই শুধু জানার অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হবে বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠেয় লিভারপুল-চেলসি'র সেমিফাইনাল দ্বিতীয় লেগের লড়াই শেষে। ঘরোয়া লিগে তাদের পারফরম্যান্স সাদামাটা, কিন্তু সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের ঈর্ষণীয় সাফল্য। ১৯৯০ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ শিরোপা জয়ী দলটি চ্যাম্পিয়নস লিগের গত বারের রানার্স আপ, ২০০৫এর চ্যাম্পিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

লন্ডন, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের চ্যাম্পিয়নস লিগ ইংল্যান্ডের ক্লাবই জিতবে তা এখন নিশ্চিত। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটের প্রতিপক্ষ কারা সেটাই শুধু জানার অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হবে বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠেয় লিভারপুল-চেলসি'র সেমিফাইনাল দ্বিতীয় লেগের লড়াই শেষে। ঘরোয়া লিগে তাদের পারফরম্যান্স সাদামাটা, কিন্তু সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের ঈর্ষণীয় সাফল্য। ১৯৯০ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ শিরোপা জয়ী দলটি চ্যাম্পিয়নস লিগের গত বারের রানার্স আপ, ২০০৫এর চ্যাম্পিয়ন। চেলসির বিপক্ষে ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে তাদের পারফরম্যান্সও দুর্দান্ত। ২০০৫ ও গতবার সেমিফাইনালে চেলসিকে হারিয়েই ফাইনালে উঠেছিল তারা। তবে এবার একই প্রতিপক্ষের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেরই ফিরতি লেগের আগে তেমন স্বস্তিতে নেই 'অলরেড'রা। গত সপ্তাহে ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে শেষ মুহূর্তে জন আর্ন রিসের আত্মঘাতী গোল ঝামেলায় ফেলে দিয়েছে তাদেরকে। সেদিন ১-১ গোলে ড্র করায় বুধবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কিছুটা অস্বস্তি নিয়ে নামতে হচ্ছে লিভারপুলকে। রিসের আত্মঘাতী গোলজনিত অসুবিধা তো আছেই। ইতিহাসও লিভারপুলের বিপক্ষে কথা বলছে। ২০০৪এ রাফায়েল বেনিটেজ কোচ হওয়ার পর এখন পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে ৮টি ম্যাচ খেলেছে তারা। এবং এই ৮ ম্যাচের একটিতেও লিভারপুল গোলের দেখা পায়নি। শুধু 'অলরেড'দের বিপক্ষেই নয়, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির পারফরম্যান্স এক কথায় অসাধারন। ২০০৪এর ফেব্র"য়ারির পর নিজেদের মাঠে কোনো ঘরোয়া ম্যাচে তারা হারেনি। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ হেরেছিল ২০০৬এর ফেব্র"য়ারিতে, বার্সেলোনার কাছে প্রথম নকআউট রাউন্ডে। এই পরিসংখ্যানের পাশাপাশি গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ও 'ব্লুজ'কে অনুপ্রাণিত করবেই। ম্যানইউ'র সঙ্গে ম্যাচের ঠিক দু দিন আগে মায়ের মৃত্যুর জন্য সেই ম্যাচে খেলতে পারেননি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। তবে বুধবার ইংল্যান্ড জাতীয় দলের মিডফিল্ডার খেলবেন। যদিও ল্যাম্পার্ডের চেয়ে চেলসি সমর্থকরা সম্ভবত বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবে ম্যানইউ'র বিপক্ষে দুই গোল করা মাইকেল বালাকের দিকে। অন্যদিকে টুর্নামেন্টের ৫ বারের চ্যাম্পিয়ন লিভারপুল আশায় বুক বাঁধবে এ মৌসুমে ৪৩ ম্যাচে ৩০ গোল করা স্ট্রাইকার ফার্নান্দো তরেসকে নিয়ে। কারণ এই ম্যাচে গোল করতে না পারলেই শেষ হয়ে যাবে তাদের ফাইনালে ওঠার আশা। 'অ্যাওয়ে' গোলের সুবিধা নিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে যাবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজকে দুর্ভেদ্য দুর্গ হিসাবে গড়ে তোলা 'ব্লুজ' কি পারবে ঘরের মাঠে আরেকটা ম্যাচ নিজেদের জাল অরক্ষিত রাখতে? নাকি চ্যাম্পিয়নস লিগের অদম্য দল লিভারপুল চার মৌসুমের মধ্যে তৃতীয় বারের মতো পৌঁছে যাবে ফাইনালে? প্রশ্নগুলোর মীমাংসা হবে বুধবার রাতে, লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে! দু দলের সম্ভাব্য একাদশ : চেলসি : পিয়েতর চেক, মাইকেল এসিয়েন, রিকার্ডো কারভালহো, জন টেরি, অ্যাশলি কোল, ক্লদ ম্যাকেলেলে, মাইকেল বালাক, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, জো কোল, দিদিয়ের দ্রগবা, সলোমন কালু। লিভারপুল : পেপে রেইনা, আলভারো রেকোবা, জেমি ক্যারাহার, মার্টিন স্কর্টেল, জন আর্ন রিসে, ডার্ক কিউয়েট, হাভিয়ের মাসচেরানো, জাবি আলোনসো, স্টিভেন জেরার্ড, রায়ান বাবেল, ফার্নান্দো তরেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/এসি/২০৩৫ ঘ.