২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপ হকির শুরুতেই হোঁচট খেল মোহামেডান

ব্র্যাক ব্যাংক ক্লাব কাপ হকির উদ্বোধনী ম্যাচে হোঁচট খেয়েছে ঢাকা মোহামেডান। শনিবার তারা ১-১ গোলে ড্র করেছে সাধারণ বীমার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ব্র্যাক ব্যাংক ক্লাব কাপ হকির উদ্বোধনী ম্যাচে হোঁচট খেয়েছে ঢাকা মোহামেডান। শনিবার তারা ১-১ গোলে ড্র করেছে সাধারণ বীমার সঙ্গে। ম্যাচের ১৭ মিনিটের মাথায় মোহামেডান এগিয়ে যায় কামরুজ্জামান রানার গোলে। তারপর ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ নষ্ট করার মাশুল গুনতে হয়েছে তাদের। কারণ ম্যাচ শেষ হওয়ার মিনিটখানেক বাকি থাকতে সমতাসূচক গোলটি পেয়ে যায় সাধারণ বীমা। মিজানুর রহমানের এই গোলটি ম্যাচ ১-১ গোলের সমতা নিয়ে এসে পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য করে মোহামেডানকে। মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ক্লাব কাপ হকির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের সহ সভাপতি এবং মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান আবেদুর রহমান শিকদার। এসময় উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সম্পাদক সাজেদ আদেল, যুগ্ম সম্পাদক আলমগীর কবীর এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক এহতেশাম সুলতান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৪৫ঘ.