২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিস কাপের আঞ্চলিক পর্বে অংশ নিতে ব্র"নাইর উদ্দেশে বাংলাদেশ

ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চার নম্বর গ্র"পের খেলায় অংশ নিতে বাংলাদেশ দল রোববার রাতে ব্র"নাই রওনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 04:42 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ডেভিস কাপের এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চার নম্বর গ্র"পের খেলায় অংশ নিতে বাংলাদেশ দল রোববার রাতে ব্র"নাই রওনা হচ্ছে। ব্র"নাই টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী ৭ এপ্রিল ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে শুরু হবে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চার গ্র"পের খেলা। ৭ দিনের এই টুর্নামেন্টে মোট ১১ টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হলো বাহরাইন, বাংলাদেশ, ইরাক, জর্দান, মঙ্গোলিয়া, মায়ানমার, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, তুর্কমেনিস্তান ও স্বাগতিক ব্র"নাই। বাংলাদেশ দলে খেলোয়াড় আছেন তিনজন--- অমল রায়, রঞ্জন রাম ও শিবুলাল। টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম ম্যানেজার এবং ফেডারেশনের সদস্য শেখ মঈন উদ্দিন নন-প্লেয়িং ক্যাপ্টেন হিসাবে যাচ্ছেন দলের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.