২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিওএ-তে একটি সদস্য পদেও নির্বাচন !

প্রার্থিতা চূড়ান্ত হওয়ার দিনে প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শওকাত হোসেন ঘোষণা করলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে মহাসচিবের পাশাপাশি একটি সদস্য পদেও নির্বাচন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রার্থিতা চূড়ান্ত হওয়ার দিনে প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শওকাত হোসেন ঘোষণা করলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে মহাসচিবের পাশাপাশি একটি সদস্য পদেও নির্বাচন হবে। বিওএ'এর গঠনতন্ত্র অনুযায়ী আঞ্চলিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের জন্য তিনটি সাধারণ সদস্য পদ বরাদ্দ থাকলেও তাতে মনোনয়নপত্র জমা পড়েছে চারটি। সেই চারটি হচ্ছে ঢাকার কুতুব উদ্দিন আকসির, রাজশাহীর মাহমুদ জামাল, বরিশালের আসাদুজ্জামান খসরু ও চট্টগ্রামের লিলি আজিজ। এই চারজনের মধ্যেই নির্বাচন হবে তিনটি পদের জন্য। তার মানে একটি পদ খালি থাকবে মনোনয়নপত্র জমা না পড়ায়। চারজনই কুতুব উদ্দিন আহমেদের প্যানেলের লোক। কিন্তু লিলি আজিজকে মহিলা কোটায় সদস্য হিসেবে রাখার চেষ্টা করা হয়েছিল। সে হিসেবেই মহাসচিব পদ ছাড়া বাকি ৩৫ পদ অনানুষ্ঠানিকভাবে পূর্ণ হয়েছিল বলে জানিয়েছিল বিওএ। কিন্তু সেটা ছিল আসলে হিসেব-নিকেশের ভুল যা ধরা পড়েছে সোমবার প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শওকাত হোসেনের চোখে। আর তাই তিনি ঘোষণা করেছেন, "মহাসচিবও একটি সদস্য পদে নির্বাচন হবে আগামী ৩ এপ্রিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.