ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সেরকম কোনো উত্তাপ-উত্তেজনা ছাড়াই কেটেছে হকির দলবদলের দ্বিতীয় দিন। সোমবার দলবদল করেছেন মাত্র ২৯ জন।
তুলনামূলক ভাবে একটু সক্রিয় ছিল মেরিনার্স । তারা দলে টেনেছে ৫ জনকে--- ফরাশগঞ্জের আরাফাত আলী, ওয়ারীর মোরছালিন, সোনালী ব্যাংকের নাজমুল আলম চৌধুরী এবং অ্যাজাক্সের মাহবুব আলম ও রঞ্জন বনিক। আবাহনীতে এসেছেন সোনালী ব্যাংকের মাজহারুল ইসলাম ও আজাদ স্পোর্টিংয়ের মনিরুজ্জামান রকি। আর আসিফ এ নূর আবাহনী ছেড়ে গেছেন মোহামেডানে। দ্বিতীয় দিনে মোহামেডান হারিয়েছে জাতীয় দলের সেন্টার হাফ আশিক উজ্জামানকে, তার নতুন দল সোনালী ব্যাংক।
কথা থাকলেও মোহামেডান আসেনি দ্বিতীয় দিনেও। মঙ্গলবার শেষ দিনে আসবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫৫ঘ.
bdnews24