২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাটা স্কুল হ্যান্ডবল শুরু

স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সোমবার শুরু হয়েছে ১৭ তম বাটা স্কুল হ্যান্ডবল। ধানমন্ডি ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাটা সু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জে ডি হার্নস। এসময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর এবং বালক ও বালিকা বিভাগের চেয়ারম্যান যথাক্রমে মিয়া মোহাম্মদ মনিরুজ্জামান ও হামিদা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সোমবার শুরু হয়েছে ১৭ তম বাটা স্কুল হ্যান্ডবল। ধানমন্ডি ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বাটা সু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জে ডি হার্নস। এসময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর এবং বালক ও বালিকা বিভাগের চেয়ারম্যান যথাক্রমে মিয়া মোহাম্মদ মনিরুজ্জামান ও হামিদা বেগম। টুর্নামেন্টের প্রথম দিনে বালক বিভাগে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ২১-০২ গোলে প্লে-পেনকে, রেডিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল ৩-০ গোলে মেরি কুরি স্কুলকে, ভাষানটেক স্কুল ১২-০১ গোলে এস ও এস শিশু পল্লীকে, বনানী বিদ্যা নিকেতন ১২-০৪ গোলে দি বৃটিশ স্কুলকে, বিএএফ শাহীন স্কুল ২১-০০ গোলে সাউথ পয়েন্ট স্কুলকে, উইলস লিটল ফ্লাওয়ার ৮-৫ গোলে ভাষা শহীদ আনসার স্কুলকে, বি আই এস ১৯-০১ গোলে খিলগাঁও অক্সফোর্ড আইডিয়াল স্কুলকে, সেন্ট গ্রেগরি ১৪-১১ গোলে স্কলাসস্টিকাকে, এস ও এস ১২-০৮ গোলে বৃটিশ স্কুলকে এবং বনানী বিদ্যা নিকেতন ৭-৩ গোলে ভাষানটেক স্কুলকে হারিয়েছে। বালিকা বিভাগে ম্যাপেল লিফ স্কুল ৯-১ গোলে রেডিয়ান্ট ইন্টারন্যাশনালকে, এস ও এস শিশু পল্লী ৮-৪ গোলে ভাষানটেক উচ্চ বালিকা বিদ্যালয়কে, বি আই এস ৯-৩ গোলে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজকে এবং বনানী বিদ্যা নিকেতন ১১-০০ গোলে সাউথ পয়েন্টকে হারিয়&