২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা বর্ষসেরার তালিকাতেও আছেন রোনালদো

সদ্যই জিতেছেন ইউরোপ সেরার শিরোপা ব্যালো ডি'অর। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে এবার আরেকটি পুরস্কারের হাতছানি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার দেওয়া ২০০৮ সালের বর্ষসেরা ফুটবলার পুরস্কারের জন্যও প্রাথমিক মনোনয়ন পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

জুরিখ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সদ্যই জিতেছেন ইউরোপ সেরার শিরোপা ব্যালো ডি'অর। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে এবার আরেকটি পুরস্কারের হাতছানি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার দেওয়া ২০০৮ সালের বর্ষসেরা ফুটবলার পুরস্কারের জন্যও প্রাথমিক মনোনয়ন পেয়েছেন তিনি। শুক্রবার প্রকাশিত পাঁচজনের এই সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, গতবারের ফিফা বর্ষসেরা এসি মিলানের ব্রাজিলিয়ান স্ট্রাইকার কাকা, লিভারপুলের স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস আর বার্সেলোনার মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। মেয়েদের বিভাগে এই পুরস্কারের জন্য প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জার্মানির ন্যাডিন অ্যাঙ্গেরার ও বিরজিট প্রিঞ্জ, ব্রাজিলের ক্রিস্টিয়েন ও মার্তা আর ইংল্যান্ডের কেলি স্মিথ। আগামী ১২ জানুয়ারি জুরিখের ফিফা সদর দপ্তরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হবে চূড়ান্ত বিজয়ীর হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০১৫ ঘ.