রিওডি জেনিরো, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ বাছাই পর্বে এবার আর্জেন্টিনা আর ব্রাজিলের দিন খুব খারাপ যাচ্ছে শুরু থেকেই। বুধবার তেমনই আরেকটি খারাপ দিনে নিজের মাঠে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে আরো একবার সমর্থকদের দুয়ো শুনেছে ব্রাজিল, আর আর্জেন্টিনা চিলির কাছে হেরেই গেছে ১-০ গোলে। এদিনের অন্য এক ম্যাচে বদলি স্ট্রাইকার এডগার বেনিটেজের দেওয়া একমাত্র গোলে পেরুকে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে প্যারাগুয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৫৭ ঘ.
bdnews24