২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল বি. লিগের দলবদল

বি. লিগ কমিটি ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দলবদলের সম্ভাব্য তারিখ নির্ধারন করেছে। সিদ্ধান্ত অনুযায়ী দলবদল আগামী ১৫ মার্চ শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। মঙ্গলবার বি. লিগ কমিটি ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বি. লিগ কমিটি ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দলবদলের সম্ভাব্য তারিখ নির্ধারন করেছে। সিদ্ধান্ত অনুযায়ী দলবদল আগামী ১৫ মার্চ শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। মঙ্গলবার বি. লিগ কমিটি ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাইদ আল ফাতাহ জানিয়েছেন, "সভায় ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলাপ সাপেক্ষেই এটা ঠিক করা হয়েছে। ক্লাব প্রতিনিধিরাই এই তারিখ চেয়েছেন।" তবে তা চূড়ান্ত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিনিয়র ডিভিশন লিগ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় ক্লাবগুলো, সেখানে যারা ভাল খেলছেন তাদের দিকে দৃষ্টি আছে অনেক ক্লাবের। সেটা মাথায় রেখেই সম্ভাব্য এই তারিখ দেওয়া হয়েছে। "সম্ভাব্য এই তারিখ নিয়ে বাফুফে-কর্তারাও আলোচনায় বসবেন। ক্লাবগুলো আগামী ৭ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে"--- জানিয়েছেন মিডিয়া ম্যানেজার। গত ১৭ ফেব্র"য়ারি ফুটবলাররা ফুটবল বর্জনের হুমকি দেওয়াতেই বাফুফে এখন নড়েচড়ে বসেছে। এদিকে বি. লিগের