২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মবিল আইটিএফ টেনিস শুরু হচ্ছে শুক্রবার

শুক্রবার থেকে রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে বসছে আন্তর্জাতিক টেনিসের আসর। নাম মবিল আইটিএফ অনূর্ধ্ব-১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের এশিয়ান অঞ্চলের দু নম্বর গ্র"পের এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ৭টি দেশ এবং একটি আইটিএফ দল অংশ নিচ্ছে। বিকাল ৪ টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি এম এম নাসির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শুক্রবার থেকে রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে বসছে আন্তর্জাতিক টেনিসের আসর। নাম মবিল আইটিএফ অনূর্ধ্ব-১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের এশিয়ান অঞ্চলের দু নম্বর গ্র"পের এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ৭টি দেশ এবং একটি আইটিএফ দল অংশ নিচ্ছে। বিকাল ৪ টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী স্বাগতিক হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ৫ জন বালক ও ৫ জন বালিকা খেলার সুযোগ পাচ্ছেন। আর বাকি দেশগুলো থেকে খেলতে পারবেন তিনজন করে। অন্য দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, কম্বোডিয়া, নেপাল, ভুটান, মায়ানমার ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতা শেষে শীর্ষ চারজন করে নিয়ে আইটিএফ অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকা দল গঠন করা হবে। যারা আইটিএফ এশিয়ান চ্যাম্পিয়নশিপের এক নম্বর গ্র"পে খেলবে। ওই দলে থাকার সম্ভাবনা আছে বাংলাদেশের শেখ হাসিবুল হকের। এই সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক ছানাউল হক জানিয়েছেন, "বিকেএসপির হাসিবুল হক গতবার ষষ্ঠ হয়েছিল দুই নম্বর গ্র"পের খেলায়। এ মুহুর্তে অনুর্ধ্ব-১৪ বছর বিভাগে সে-ই দেশের সেরা খেলোয়াড়। জাতীয় বিজয় দিবস টেনিসেও শিরোপা জিতেছে সে।" ৪৬ জনের অংশগ্রহণে ২৬ জানুয়ারি পর্যন্ত এই আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা আয়োজনে খরচ হবে ১১ লাখ ৫০ হাজার টাকা। তাতে আইটিএফের অবদান ৯ লাখ ৪৫ হাজার টাকা। স্পন্সর মবিল যমুনা লুব্রিকেন্ট লি. দিচ্ছে ৫ লাখ টাকা। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের টেনিসে এগিয়ে আসার পেছনে কারণ শুনুন মবিল যমুনা লুব্রিকেন্টস লি.-এর সহ সভাপতি লিয়াকত আলী খানের মুখে, "উন্নত বিশ্বে টেনিস অনেক জনপ্রিয় খেলা। কিন্তু আমরা এখানে খেলাটিকে জনপ্রিয় করে তুলতে পারিনি। তাই কিশোরদের উদ্ধুদ্ধ করতেই আমরা এগিয়ে এসেছি এবার।" এজন্য তাদের ধন্যবাদ দিয়েছেন ফেডারেশনের সভাপতি এম এম নাসির উদ্দিন। অন্যান্যদের মধ্যে টুর্নামেন্ট ডিরেক্টর মানজুর উর রহমান রাসকিন ও মবিল যমুনা লুব্রিকেন্টসের কোম্পানি সেক্রেটারি ওয়ারিসুল আবিদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯২৫ঘ.