ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিজয় দিবস হকিতে বিকেএসপি ৩-১ গোলে নৌ বাহিনীকে হারিয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার ১৩ মিনিটে মনিরুজ্জামানের গোলে এগিয়ে যায় বিকেএসপি। এছাড়া বাকি দুটি গোল করেছেন গোলাম মোস্তফা মানিক ও জামিল বিন তালিব। নৌ বাহিনীর পক্ষে একমাত্র গোলটি করেছেন রুবেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24