২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ফুটবলারকে আর অনুরোধ করা হবে না

মুন্না, উজ্জ্বল ও টিটুকে আর ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে ডাকা হবে না। ক্যাম্পে যোগ না দেওয়া এই তিন ফুটবলারকে ছাড়াই ক্যাম্প চলবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 03:39 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- মুন্না, উজ্জ্বল ও টিটুকে আর ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে ডাকা হবে না। ক্যাম্পে যোগ না দেওয়া এই তিন ফুটবলারকে ছাড়াই ক্যাম্প চলবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। বৃহস্পতিবার বাফুফের জরুরি সভার পর সভাপতি এস এ সুলতান জানিয়েছেন, "ক্যাম্পে ডাকা হলেও তিন ফুটবলার যখন সাড়া দিচ্ছে না তখন আর তাদের ডাকা হবে না। নতুন কাউকেও ডাকা হবে না। এখন ক্যাম্পে যারা আছে তাদের দিয়েই চলবে।" মতিউর মুন্না, মেহেদী হাসান উজ্জ্বল ও ফিরোজ মাহমুদ টিটুকে ৩৩ জনের ক্যাম্পে রাখা হলেও তারা কক্সবাজারের আবাসিক ক্যাম্পে যোগ দেননি। মুন্না জাতীয় দলে না খেলার সিদ্ধান্তে অটল আর উজ্জ্বল ও টিটু নিজেদের অসুস্থ বলে জানিয়েছিলেন। এরপর বাফুফের পক্ষ থেকে আর যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩০ঘ.