লিওনেল মেসি তার দীর্ঘদিনের ঠিকানা বার্সেলোনাতে থাকলেও এ মৌসুমে ডেভিড বেকহামের নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সি। বুধবার দু জনই জ্বলে ওঠায় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে তাদের দল। যুক্তরাষ্ট্রের একটি টুর্নামেন্ট 'সুপারলিগা'র সেমিফাইনালে বেকহামের দুর্দান্ত পারফরম্যান্স ডিসি ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দিয়েছে এলএ গ্যালাক্সিকে। প্রথম গোলটি করেছেন বেকহাম নিজেই, তার সেই 'ট্রেডমার্ক' ফ্রিকিক থেকে। পরের গোলটাও এসেছে তার পাস থেকে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এক প্রীতি ম্যাচে মেসির দুর্দান্ত এক ভলির সৌজন্যে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
16 Aug 2007, 12:06 PM
Updated :
26 Apr 2022, 02:39 PM
কার্সন, ক্যালিফোর্নিয়া, ১৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)