ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাফুফে সভাপতি এস এ সুলতানের কোনো টার্গেট নেই নেহেরু কাপে। আর কোচ সৈয়দ নাঈমুদ্দিনের আছে নামমাত্র কিছু টার্গেট, "লড়াই করা, শেখা এবং হারজিতকে সহজভাবে নেওয়া।" সভাপতি ও বাংলাদেশ দলের কোচের কথাগুলোকে সরলীকরণ করলে দাঁড়ায়, নেহেরু কাপে বাংলাদেশ দলের বড় কোনো প্রত্যাশা নেই।
বুধবার নেহেরু কাপ উপলক্ষ্যেই হয়েছে বাংলাদেশ ফুটবল দলের সংবাদ সম্মেলন। যার মধ্যমনি হবেন দলের কোচ-অধিনায়ক। এই স্বাভাবিক রীতি উপেক্ষা করে বাফুফে সভাপতি, সাধারণ সম্পাদক ও বাফুফে সদস্যরা সঙ্গে করে নিয়ে এলেন কোচ-অধিনায়ককে। এবং নিজেরা মধ্যমনি হয়ে তাদেরকে ঠেলে দিয়েছেন আশে-পাশের কাতারে। ব্যাপারটা যে দৃষ্টিকটু তা হয়েছে সাংবাদিকরা বুঝিয়েও দিয়েছেন "কোচ-অধিনায়ককেতো দেখাই দেখা যাচ্ছে না"- এরকম অভিযোগ করে।
এর মধ্যেই নতুন কোচ সৈয়দ নাঈমুদ্দিন বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রশংসা করেছেন এভাবে, "অনেক সমস্যা সত্ত্বেও ট্রেনিংয়ে খেলোয়াড়রা অনেক আন্তরিক ছিল। আমার আশা টুর্নামেন্টে তারা লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামবে। মোট কথা হারার আগে আমি হারতে চাই না।" বিকেএসপিতে সপ্তাহ দুয়েকের ক্যাম্পে পর্যাপ্ত মাঠের অভাব, বৃষ্টি-এসব কারণে অনুশীলন বিঘি
bdnews24