পঞ্চগড়, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সোমবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পঞ্চগড় চেম্বার অব কমার্স একাদশ ২-০ গোলে বগুড়া জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। পঞ্চগড় ষ্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় পঞ্চগড়ের পক্ষে বাবু ও তাজু একটি করে গোল করেছেন ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/১৮৩৮ঘ.
bdnews24