২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটা কঠিন বাধা টপকালো ঢাকা মোহামেডান

ঢাকা মোহামেডান ২ : চট্টগ্রাম আবাহনী ১ প্রথমার্ধে গোল না পেয়ে মোহামেডান একটু ঘাবড়ে গিয়েছিল বৈকি। দ্বিতীয়ার্ধও গোলশূন্য ভাবে কেটে গেলে মোহামেডানের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা লাগবে। তা লাগতে দেননি তাদের দুই নাইজেরিয়ান পল ও এমেকা। তাদের গোলেই ঢাকা মোহামেডান ২----১ গোলে জিতে চট্টগ্রাম আবাহনীর মতো বড় এক বাধা অতিক্রম করেছে। তাতে করে ১৬ ম্যাচে ৩২ নিয়ে তারা পয়েন্ট তালিকায় যুগ্মভাবে দ্বিতীয়স্থানে আছে ঢাকা আবাহনীর সঙ্গে। ১৭ খেলায় চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ১২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:07 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- ঢাকা মোহামেডান ২ : চট্টগ্রাম আবাহনী ১ প্রথমার্ধে গোল না পেয়ে মোহামেডান একটু ঘাবড়ে গিয়েছিল বৈকি। দ্বিতীয়ার্ধও গোলশূন্য ভাবে কেটে গেলে মোহামেডানের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা লাগবে। তা লাগতে দেননি তাদের দুই নাইজেরিয়ান পল ও এমেকা। তাদের গোলেই ঢাকা মোহামেডান ২----১ গোলে জিতে চট্টগ্রাম আবাহনীর মতো বড় এক বাধা অতিক্রম করেছে। তাতে করে ১৬ ম্যাচে ৩২ নিয়ে তারা পয়েন্ট তালিকায় যুগ্মভাবে দ্বিতীয়স্থানে আছে ঢাকা আবাহনীর সঙ্গে। ১৭ খেলায় চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ১২ পয়েন্ট। মোহামেডানকে হারানো চট্টগ্রাম আবাহনীর পক্ষে খুব কঠিন, এটা সত্য। তবে দ্বিতীয় লেগে নেপালিদের পেয়ে তারা উজ্জিবীত এক দল যারা জিততে না পারলেও বড় দলের জয় রুখে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই ভেবেই সাদা----কালোর সমর্থকরা একটু ভয়ে ছিল শুরু থেকেই। এবং চট্টগ্রাম আবাহনীর শুরুটাও হয়েছিল চমৎকার, ম্যাচের নিয়ন্ত্রন তাদের পায়ে দেখে ভয়টা বেড়ে যাওয়ারই কথা। তাছাড়া মোহামেডানও প্রথমার্ধে কখনো সেরকম সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়র্ধের শুরুতেই মোহামেডানের গোল খাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। ৪৮ আবাহনীর খোকন মোহামেডানের ডিফেন্স করে দিয়েও শেষপর্যন্ত বলটা তুলে দেন গোলরক্ষক হিমেলের হাতে। এই সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয় চট্টগ্রাম আবাহনীকে ৫২ মিনিটে গোল হজম করে। ডানদিক থেকে জাহিদ বল হাওয়ায় ভাসিয়ে দিলে তাতে পলের হেড আবাহনীর জালে আশ্রয় নিলে মোহামেডান শিবিরে স্বস্তি ফিরে আসে। এই গোলের পরই তাদের অন্যরকম চেহারা, যেন ম্যাচ জয়ের সৌরভ পাচ্ছে। দুমিনিট পরেই মিঠুর থ্রু পাস আয়ত্তে নিয়ে এমেকা পোস্টে প্লেসিং করে মোহামেডানকে ২---০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে দুমিনিটের ব্যাবধানে দু গোল করে মোহামেডান জয় প্রায় নিশ্চিত করে দেন দুই নাইজেরিয়ান। গ্যালারিতে যখন তার আগাম উদযাপন শুরু হয়ে যায় তখনই চট্টগ্রাম আবাহনী শোধ করে দেয় একটি গোল। ৫৬ মিনিটে বাঁদিক থেকে নেপালি স্ট্রাইকার সন্তোষের ফ্রি কিকটি হিমেলকে ফাঁকি দিয়ে মোহামেডানের পোস্টে ঢুকে গেল একটু