ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----- বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের (ফোরাম) সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়েছেন গোলাম রসুল মোল্লা। বিতর্কিত এই ক্রীড়া সংগঠক শারীরিক অসুস্থতার কারণে পরিষদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করা হয়েছে পরিষদের পাঠানো সংবাদ।
পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মহিউদ্দিন বুলবুল জানিয়েছেন, "গত ২ জুলাই মোল্লা সাহেব পদত্যাগ পত্র দিয়েছেন এবং তা গৃহীতও হয়েছে। এর মাধ্যমে পরিষদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রইলো না।" গত ২০০৩ সাল থেকে গোলাম রসুল মোল্লা পরিষদের সভাপতি পদে আছেন। তার আগে ছিলেন মহাসচিবের ভূমিকায়। এই সময়ে ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনে বিতর্কিত ভূমিকার কারণে তিনি দারুন সমালোচিত হয়েছিলেন। এই বিতর্কিত ক্রীড়া সংগঠকের সরে দাঁড়ানোয় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন সহ---সভাপতি আসাদুজ্জামান খসরু।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ ২০৩০ঘ.
bdnews24