২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরের জন্য স্থগিত বাফুফে নির্বাচন

আরো এক বছর বাফুফেতে থাকার বিধান নিয়েই নিয়েই দেশে ফিরছেন হেলাল --- সুলতানরা। ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন স্থগিত করেছে এক বছরের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 02:45 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ১ ( বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) ---- আরো এক বছর বাফুফেতে থাকার বিধান নিয়েই নিয়েই দেশে ফিরছেন হেলাল --- সুলতানরা। ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন স্থগিত করেছে এক বছরের জন্য। মানে গত এপ্রিলে মেয়াদোত্তীর্ণ কমিটিই আরো একবছর থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে। এই এক বছরে গঠনতন্ত্র সংশোধিত হবে ফিফার দেওয়া গাইডলাইন মেনে, তারপর নির্বাচনের মাধ্যমেই আসবে নতুন কমিটি। শুক্রবার বাফুফে উপ সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন এই খবর। ফিফা সদর দপ্তরে আছেন বাফুফে সভাপতি এস এ সুলতান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ। শুক্রবার তাদের সঙ্গে ফোনে কথা বলার পর মালু জানিয়েছেন, "এই কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই সাধারণ সভা করে বাফুফের গঠনতন্ত্র সংশোধন করতে হবে। ফিফা মূলত বেতনভুক্ত বাফুফে সেক্রেটারি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের তাগিদ দিয়েছে।" আগামী ২৯ জুন বাফুফে নির্বাচন হওয়ার কথা ছিল। তার আগে বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল মিডিয়াকে জানিয়েছিলেন গঠনতন্ত্রের কিছু সংশোধনীর কথা। এবং ফিফার প্রেসক্রিপশন মেনে সংশোধনীর পর গঠনতন্ত্র ফিফা অনুমোদন করেছে বলেও উল্লেখ করেছিলেন বাফুফে সম্পাদক। অর্থাৎ নির্বাচনের পথে কোনো বাধা নেই। কিন্তু হঠাৎ করে গত ১৮ মে ফিফা চিঠি পাঠিয়ে নির্বাচন স্থগিত করে দেয় এবং বাফুফে কর্তাদের ডেকে পাঠায় ফিফা সদর দপ্তর জুরিখে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসবি/এমএম/২০৩৫ঘ.