ম্যারাডোনা আবার হাসপাতালে
হাসপাতালে ভর্তি করা হয়েছে ডিয়েগো ম্যারাডোনাকে। অপাতভাবে তার অবস্থা গুরুতর মনে না হলেও চিকিৎসকরা জানিয়েছেন কিছু পরীক্ষা ----- নিরীক্ষার পরই অসুস্থতার মাত্রা বোঝা যাবে।
বুয়েন্স আইরেসের গুমেজ হাসপাতালের পক্ষ থেকে এখনো কোনো রোগের কথা বলা হয়নি। তবে নিশ্চিত করা হয়েছে, মারাত্মক কোনো মাদক - সেবন - জনিত কোনো রোগ নয় এটা। আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলারের সঙ্গে মাদকের সম্পর্কটা এতই নিবিড় হয়ে গিয়েছিল যে তার রোগ -- শোক হলেই আলোচনায় চলে আসে মাদক প্রসঙ্গ।
২০০০ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তারপর সম্পর্ক আবি®কৃত হয় কোকেনের সঙ্গে। তারপর পাঠিয়ে দেওয়া হয়েছিল কিউবার এক মাদক নিরাময় কেন্দ্রে। বছর চারেক আগেও ১০ দিন হাসপাতালে ছিলেন হৃদরোগ ও শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে।
এবার সমস্যা তেমন গুরুতর কিছু নয় বলেই জানিয়েছেন ’৮৬ ---- এর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়াকের ব্যাক্তিগত চিকিৎসক আলফ্রেডো কায়ি। “তবে কিছু দিন ধরে তার খাবার খেতে সমস্যা হচ্ছিল। সিগারেট ---- মদ্যপান করতেও তার সমস্যা হচ্ছিল”------- রেডিও মিতরকে বলেছেন কায়ি। ক’দিন আগে এই চিকিৎসকই দিয়েছিলেন ম্যারাডোনার আবার মুটিয়ে যাওয়া ও অতিরিক্ত ধুমপানের খবর। তাই তার ধারনা, বেশ কিছুদিনই হাসপাতালে কাটাতে হবে এই ফুটবল তারকাকে।
